© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তোকমা দানার উপকারিতা জানেন?

শেয়ার করুন:
তোকমা দানার উপকারিতা জানেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ এএম | ০৫ মার্চ, ২০২৬
তোকমা দানা (বেসিল সিড) ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। গরমের সময় শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে হজম ভালো রাখতে এটি বেশ উপকারী। পানিতে ভিজিয়ে শরবত, লাচ্ছি বা স্মুদিতে মিশিয়ে খাওয়া যায়।

দেখে নিন তোকমা দানার উপকারিতা
১. শরীর ঠান্ডা রাখে: তোকমা দানা শরীরের তাপ কমাতে সাহায্য করে। গরমে বা রোজায় ইফতারের সময় এটি খেলে শরীর সতেজ থাকে।
২. হজমে সাহায্য করে: এতে প্রচুর ফাইবার থাকে, যা গ্যাস্ট্রিক, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক: পানিতে ভিজলে দানাগুলো ফুলে যায় এবং পেটে দীর্ঘ সময় ভরাট ভাব রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।
৪. রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে: ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ধীরে ধীরে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।
৫. ত্বকের জন্য ভালো: তোকমা দানায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।
৬. কোষ্ঠকাঠিন্য দূর করে: নিয়মিত খেলে অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে।

কীভাবে খাবেন
এক গ্লাস পানিতে ১ চা চামচ তোকমা দানা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ফুলে গেলে শরবত, দুধ বা ফলের জুসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

সতর্কতা-
অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে।

ছোট শিশুদের ক্ষেত্রে সাবধানে খাওয়ানো উচিত।

টিজে/এসএন 

মন্তব্য করুন