© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার

শেয়ার করুন:
বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ০৫ মার্চ, ২০২৬
ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। 

বুধবার (৪ মার্চ) তিনি কিং হামাদ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, সাম্প্রতিক হামলায় আহত বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দেখতে যান। 

এ সময় রাষ্ট্রদূত আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন এবং আহত দুই প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এমআই/এসএন  

মন্তব্য করুন