© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তনকালে প্রটোকলে থাকবেন ৪ জন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তনকালে প্রটোকলে থাকবেন ৪ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ পিএম | ০৫ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত থাকবেন : মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী; চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; মন্ত্রিপরিষদসচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

এর আগে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যগণ, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধানগণ (যেমন : তিন বাহিনী প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন