মাগুরায় আ. লীগ কার্যালয় খোলার পরই অগ্নিসংযোগ ও ভাঙচুর
ছবি: সংগৃহীত
০৮:৪৪ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মাগুরায় কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ কয়েকজন নেতাকর্মী এসে কার্যালয় খুলে পতাকা উত্তোলন করে কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
এ ঘটনার পরপরই বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে অফিসের ভেতর থাকা বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ।
ইউটি/টিএ