দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে ইসরাইল!
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ইরানে ইসরাইলের যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করার সাথে সাথে তাদের যুদ্ধবিমানগুলো মাটির গভীরে চাপা পড়ে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আক্রমণ করবে, ইসরাইলের সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাটির ওপর শত শত ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপককে আঘাত করেছে যা ইসরাইলি শহরগুলিকে লক্ষ্যবস্তু করতে পারে। দ্বিতীয় ধাপের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সরঞ্জাম সংরক্ষণকারী বাঙ্কার অন্তর্ভুক্ত থাকবে, সূত্রগুলো জানিয়েছে। যারা বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
সূত্রের একজন বলেন, যুদ্ধের শেষ নাগাদ ইসরাইলের উপর ইরানের বিমান হামলা চালানোর ক্ষমতা শেষ করার লক্ষ্য ছিল তেলআবিবের। এছাড়া তাদের লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে নির্মূল করা।
এদিকে, সামরিক মুখপাত্র তাদের আক্রমণ পরিকল্পনা সম্পর্কে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।
সামরিক বাহিনী পূর্বে দাবি করেছে, হামলার প্রথম দিনগুলিতে তারা এবং মার্কিন সামরিক বাহিনী ইরানের আকাশসীমার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছিল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে, সামরিক বাহিনী জানায়, রাতভর বিমান বাহিনী ইরানি শাসকগোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ অবকাঠামোগত স্থান এবং বিমানের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের স্থানগুলোতে আঘাত করেছে।
শনিবার মার্কিন-ইসরাইলি যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীর, জনসাধারণের উদ্দেশ্যে দেয়া বিবৃতি পর্যালোচনা করে দেখা গেছে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে হামলার ঘোষণা আগে কখনও দেয়নি।
এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের পরিমান ইসরাইলি সামরিক বাহিনীর মতে, যুদ্ধের আগে প্রায় ২,৫০০টি ছিল, যা অন্যান্য বিশ্লেষকদের মতে প্রায় ৬,০০০।
এসকে/টিকে