© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে মন্ত্রীর কাছে ডিও লেটার

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে মন্ত্রীর কাছে ডিও লেটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ পিএম | ০৫ মার্চ, ২০২৬
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ডিও লেটার দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ থেকেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে কাজ করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট একটি ডিও লেটার প্রেরণ করেন।

ডিও লেটারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের প্রয়োজন রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, কুড়িগ্রাম হাসপাতালে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন