© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অপেক্ষা করছি’, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা নিয়ে বলল ইরান

শেয়ার করুন:
‘অপেক্ষা করছি’, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা নিয়ে বলল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে সীমিত স্থল হামলা চালাতে পারে এমন খবরের মধ্যে ইরান জানিয়েছে, তারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। গতকাল বৃহস্পতিবার ইরানের সুপিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বলেন, “কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন তারা ইরানে কয়েক হাজার সেনা নিয়ে স্থল হামলার পরিকল্পনা করছেন। ইমাম খোমেনি এবং ইমাম খামেনির সাহসী সন্তানরা আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা ইরানে স্থল হামলার কথা বলছে সেসব দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের সম্মানহানি আমরা করব, তাদের কয়েক হাজার সেনাকে হত্যা ও আটকের মাধ্যমে।”

“ইরানের পবিত্র ভূমিতে নরকের চাকরদের কোনো জায়গা নেই।”-  মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন আলি লারিজানি।

সূত্র: আলজাজিরা

আরআই/ এসএন

মন্তব্য করুন