© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে দায়িত্ব থেকে সরালেন ট্রাম্প

শেয়ার করুন:
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে দায়িত্ব থেকে সরালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ এএম | ০৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ মার্চ) এ খবর দিয়ে তিনি বলেছেন, চলতি মার্চ মাসের শেষে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ক্রিস্টি নোম।

মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করার পর এই পদ ছাড়তে হচ্ছে ক্রিস্টি নোমকে। তার জায়গায় সিনেটর মার্কওয়েন মুলিনকে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওকলাহোমার সম্মানিত সেনেটর মার্কওয়েন মুলিন আগামী ৩১ মার্চ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হবেন। আর ট্রাম্পের বিচারে আগের দায়িত্বে ‘ভালো কাজ করা’ নোমকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব। ‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন এক পদ তার জন্য সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র : দ্য গার্ডিয়ান

আইকে/টিকে

মন্তব্য করুন