© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি দূতদের আশ্রয় ও সশস্ত্র বাহিনীকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানি দূতদের আশ্রয় ও সশস্ত্র বাহিনীকে অস্ত্র  ফেলে দেওয়ার আহ্বান ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ এএম | ০৬ মার্চ, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের রাষ্ট্রদূতদের বর্তমান সরকারকে ত্যাগ করে রাজনৈতিক আশ্রয় চাইতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে অস্ত্র ফেলে দিতে বলেছেন। ট্রাম্প বলেছেন, অস্ত্র ফেলে না দিলে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুধু মারাই যেতে থাকবে।

আজ বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টার একটু পর হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং পুলিশকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। নয়ত তারা শুধু মারাই যেতে থাকবে।”

“আমরা ইরানি দূতদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা রাজনৈতিক আশ্রয় চান এবং ইরানের ভবিষ্যত গড়ার জন্য আমাদের সহায়তা করুন।”

হোয়াইট হাউজে ট্রাম্প আরও বলেন, আগে তিনি ইরানকে শেষ করবেন। এরপর কিউবায় হামলা চালাবেন। তবে সঙ্গে সঙ্গে ট্রাম্প দাবি করেন, কিউবা তাদের সঙ্গে চুক্তি করতে চায়।

সূত্র: রয়টার্স

আইকে/টিকে

মন্তব্য করুন