© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে সুস্থ থাকতে হালকা ব্যায়াম করবেন কখন?

শেয়ার করুন:
রমজানে সুস্থ থাকতে হালকা ব্যায়াম করবেন কখন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ এএম | ০৬ মার্চ, ২০২৬
রমজান মাসে অনেকেই মনে করেন রোজা রেখে ব্যায়াম করা ঠিক নয়। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে হালকা ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং ক্লান্তিও কম হয়।

ইফতারের এক থেকে দুই ঘণ্টা পর হালকা হাঁটা বা স্ট্রেচিং করা সবচেয়ে ভালো সময়। এতে খাবার হজমে সাহায্য করে এবং শরীরও সতেজ থাকে। যারা নিয়মিত ব্যায়াম করেন তারা ইফতারের আগে হালকা ব্যায়াম করতে পারেন। তবে খুব বেশি কষ্টকর বা দীর্ঘ সময়ের ব্যায়াম না করাই ভালো।



রমজানে ঘুমের সময়সূচিও অনেকের বদলে যায়। তাই শরীর ঠিক রাখতে প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উপকারী।

বিশেষজ্ঞরা বলছেন, রোজার সময় ভারী জিম বা অতিরিক্ত কসরত না করে হালকা ব্যায়াম করাই নিরাপদ। এতে শরীর সুস্থ থাকবে এবং রোজাও সহজে পালন করা যাবে।

আইকে/টিকে

মন্তব্য করুন