© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারে রাখুন পুষ্টিকর তোকমার শরবত

শেয়ার করুন:
ইফতারে রাখুন পুষ্টিকর তোকমার শরবত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ এএম | ০৬ মার্চ, ২০২৬
রোজার ইফতারে তৃষ্ণা মেটানো এবং শরীরকে সতেজ রাখা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে রুচি আর স্বাদের সঙ্গে শরীরকে ঠান্ডা রাখার এক চমৎকার সমাধান হতে পারে রুহ আফজা ও তোকমা শরবত। মিষ্টি এবং হালকা ফ্লেভারে ভরা এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং ইফতারের মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রইলো রেসিপি-

উপকরণ
রুহ আফজা সিরাপ ২-৩ চা চামচ
ভেজানো তোকমা দানা ১ চা চামচ
ঠান্ডা পানি বা দুধ ১ গ্লাস
লেবুর রস স্বাদমতো
বরফ কুচি প্রয়োজনমতো
চিনি (ঐচ্ছিক)

যেভাবে তৈরি করবেন
এই শরবত বানানো যায় খুব সহজে। প্রথমে তোকমা দানা ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি গ্লাসে ঠান্ডা পানি বা দুধ নিন। এর মধ্যে ২-৩ চা চামচ রুহ আফজা সিরাপ ভালোভাবে মিশিয়ে নিন। এবার ভেজানো তোকমা দানা ও লেবুর রস দিয়ে দিন আবারও ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পরিবেশন করুন বরফ কুচি দিয়ে।

এমকে/এসএন

মন্তব্য করুন