ঢাকায় গরম বাড়বে
ছবি: সংগৃহীত
০৯:১১ এএম | ০৬ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের শুরুতেই গরম অনুভূত হচ্ছে। সারা দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনভর তাপমাত্রা বাড়বে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
টিজে/এসএন