© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই: পাটমন্ত্রী

শেয়ার করুন:
পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই: পাটমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
পাট বিজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, পাট ঐতিহ্যের ধারক। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পাট শিল্প। পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম ঠেকাতে কার্যকর সাপ্লাই চেইন করা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিনের ব্যবহারে পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে। এই সূবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। আধুনিক বিজ্ঞান এবং বৈচিত্র আনতে হবে। ব্যবহার উপযোগিতাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধান অগ্রাধিকার। ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। ১০ দিনের মাথায় কৃষিঋণ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।

পাটমন্ত্রী বলেন, পাট কৃষি অর্থনীতিতে গুরুত্ব রাখবে। কৃষি এবং কৃষকবান্ধব সরকার পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। যাতে সব ধরনের সহযোগিতা পাবেন কৃষকরা। এসব উদ্যোগে পাট খাতে সুদিন ফিরে আসবে।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে পাটকলের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। বিশ্ববাজারের কাঁচা পাট এবং পাটজাত পণ্যের চাহিদা মেটাতে সব ধরনের উদ্যোগ নিতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলন নিশ্চিত করতে হবে।

মুক্তাদির বলেন, মেড ইন বাংলাদেশ পাট পণ্যকে বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে। পলিথিন ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহার করুন।

উন্নত পরিবেশ বান্ধব, স্বনির্ভর বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে।

কেএন/এসএন

মন্তব্য করুন