গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হলে তরুণরা রাস্তায় নামবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের তরুণরা রাস্তায় নামবে। সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে তাইলে বারবার আন্দোলন-সংগ্রাম রাজপথে গড়াবে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারকে তাই দায়িত্বশীল আচরণের তাগিদ দেন নাহিদ ইসলাম।
এসময় জুলাই অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষভাবে গবেষণার তাগিদ দেন তিনি। বলেন, ‘জুলাই ও এনসিপি নিয়ে বাংলাদেশের চাইতে বিদেশি গবেষকদের আগ্রহ বেশি। জুলাই অভ্যুত্থান নিয়ে আরও বই লেখা উচিত। শিল্প-সাহিত্য-সংস্কৃতির মধ্য দিয়েই অভ্যুত্থান বেঁচে থাকবে। এনসিপির যাত্রা বইটির লেখক দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। জুলাই অভ্যুত্থানের পটভূমি থেকে শুরু করে এনসিপির এক বছরের পথচলার নানা চড়াই-উতরাই উঠে এসেছে বইটিতে। দলের বিরুদ্ধে উঠা নানা প্রোপাগান্ডার ব্যাখ্যা রয়েছে সেখানে।’
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এনসিপিকে নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়। কিন্তু এনসিপি আসলে কী বলেছে, কী করেছে সেটি অবজ্ঞা করা হয়েছে।কিন্তু এনসিপির মূল বক্তব্য বিস্তারিত সেসব ‘‘এনসিপির যাত্রা’’ বইয়ে তুলে ধরা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের যাত্রা এক বছর হলেও এনসিপিই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশ এনসিপিতে এসেছে। সংস্কারের রাজনীতি যেটি, সেটি এনসিপি করেছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে আরও বই লেখা উচিত। শিল্প-সাহিত্য-সংস্কৃতির মধ্য দিয়েই অভ্যুত্থান বেচে থাকবে। জুলাই নিয়ে নিরপেক্ষভাবে আরও গবেষণা প্রয়োজন।’
দেশে অৰঅর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও বৈষম্যহীনতা দূর না হয়, তাহলে বাংলাদেশ সামনে নানা ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘নতুন সংসদে এসব নিয়ে আলোচনা হবে। কিন্তু সেটি নির্ভর করবে সরকারের ওপর। সেই পথ যদি সংকুচিত করে ফেলা হয়, বারবার রাজপথে আন্দোলন সংগ্রাম গড়াবে। সেখান থেকে নতুন দল, নতুন রাজনীতির সম্ভাবনা আরও বাড়বে।’
এসএস/এসএন