© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল বিমানবন্দর থেকে আজও বাতিল ৩৩ ফ্লাইট

শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দর থেকে আজও বাতিল ৩৩ ফ্লাইট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০০ পিএম | ০৬ মার্চ, ২০২৬
ইরান, ইরাক ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এপর্যন্ত ফেব্রুয়ারি থেকে ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। কুয়েত, দুবাই, কাতারসহ বিভিন্ন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট স্থগিত করেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন উড়োজাহাজ সংস্থার ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডানসহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। ওই দিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইন্স।
 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় ৬ মার্চ ঢাকা থেকে কুয়েত এয়ারের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, ইউএস বাংলার ৫টি বিমানের ২টিসহ কাতার, ফ্লাই দুবাই, গালফ এয়ার ও অনন্য উড়োজাহাজ সংস্থার ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি ফ্লাইট ও ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।  

এদিকে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ছয় রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এমআই/টিকে 

মন্তব্য করুন