জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানের জন্য সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ০৬ মার্চ, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানের জন্য ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সমর্থন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও দুর্নীতি দমনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতারে তাদের প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
ইফতার আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এসএস/এসএন