© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীক্ষায় নকল ধরায় রাজধানীতে শিক্ষককে মারধরের অভিযোগ

শেয়ার করুন:
পরীক্ষায় নকল ধরায় রাজধানীতে শিক্ষককে মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল ধরার অভিযোগে এক শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ভুক্তভোগী সোহেল রানা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক।

ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানিয়েছে, শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন। বিষয়টি তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।

পরবর্তীতে পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী অতর্কিত হামলা চালায় ও মারধর করে আহত করে সোহেল রানাকে।
 পরে অন্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হওয়ার পরই তারা অতর্কিত হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে উদ্ধার করে।

কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারি রাখছে। 

এসকে/টিকে

মন্তব্য করুন