© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ১ বাংলাদেশির পা বিচ্ছিন্ন

শেয়ার করুন:
বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ১ বাংলাদেশির পা বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৪২) নামে এক বাংলাদেশির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার একই উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় যান আব্দুল জব্বার।

এ সময় হঠাৎ মায়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মাইনের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি সীমান্ত এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, মায়ানমার সীমান্তবর্তী এলাকায় আগে থেকেও স্থলমাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এসকে/টিকে

মন্তব্য করুন