© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৬ আসনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর করা হয়: ইশরাক

শেয়ার করুন:
ঢাকা-৬ আসনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর করা হয়: ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
ঢাকা-৬ আসনে বিপুল পরিমাণ ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
 
ইশরাক হোসেন দাবি করেন,  ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা-৬ আসনে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করা হয়েছে। এমনকি নির্বাচনের এক মাসও পার না হতেই বহিরাগত এসব ভোটারের একটি অংশ এরইমধ্যে ওই আসন থেকে অন্যত্র চলে গেছে।
  
পোস্টে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সব তথ্যপ্রমাণ যাচাই-বাছাই শেষে বিষয়টি নিয়ে দলের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে। পাশাপাশি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার উদ্যোগও নেয়া হবে।
  
অভিযোগে তিনি আরও বলেন, ঢাকাকে টার্গেট করে ইউনূস সরকার ক্ষমতায় আসার কিছু দিন পর থেকেই জামায়াত এ প্রক্রিয়া শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তথ্যপ্রমাণ যাচাইয়ের পর।

এমআই/টিকে 

মন্তব্য করুন