© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

শেয়ার করুন:
‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ পিএম | ০৬ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করেন তিনি। বিবিসি বাংলার প্রতিবেদনে এসব কথা বলা হয়।

রাষ্ট্রপতির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে চলছে নানামুখী বিশ্লেষণ।

আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন অতীতে সবসময় তার বক্তব্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শেষ করতেন। তবে ৫ আগস্টের পটপরিবর্তন ও বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলতে দেখা গেলো।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘ আঠারো মাস অন্তর্বর্তী সরকারের শাসনকাল অতিবাহিত হয়েছে। তবে এই পুরো সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও তাকে কোনও ধরনের রাষ্ট্রীয় আয়োজনে বক্তব্য দিতে দেখা যায়নি। বিএনপির নতুন সরকার শপথ নেওয়ার পর আজই প্রথম কোনও সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন। 

টিকে/

মন্তব্য করুন