© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৪ পিএম | ০৬ মার্চ, ২০২৬
জয়পুরহাটের কালাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৫)। তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে কালাই উপজেলার মাত্রাই-বিয়ালা সড়ক দিয়ে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আলিম ফিরছিলেন। এমন সময় ওই সড়কের বকুলতলী মোড় এলাকায় কয়েকজন তাদের পথরোধ করেন। পরে তাদের বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে হারুনুর রশিদসহ ৬ জনকে অভিযুক্ত করে কালাই থানায় মামলা দায়ের করেন।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন