© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সায়েন্সল্যাবে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

শেয়ার করুন:
সায়েন্সল্যাবে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ এএম | ০৭ মার্চ, ২০২৬
রাজধানীর সায়েন্সল্যাবে দ্রুতগামী ট্রাকের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্টের পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল রিপোর্ট তৈরির পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন