© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের হামলায় আহত ২

শেয়ার করুন:
টঙ্গীতে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের হামলায় আহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ এএম | ০৭ মার্চ, ২০২৬
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের বাইরে ও ভেতরে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের দুজন আহত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় মধ্য আরিচপুর ও টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- মানিক মিয়া (৪৭) ও মফিজ মিয়া (৩৫)।

আহত মানিক জানায়, রাত ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৫৬নং ওয়ার্ডের মধ্য আরিচপুর শাহী মসজিদের সামনে রেললাইনের ওপর কালা, জয়, আমান, মফিজ, পাউডার মাসুদ, মিমসহ কতিপয় দুষ্কৃতিকারীরা হামলা করে তাকে গুরুতর আহত করে। এরা দুই পক্ষই স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দেশের একটি গণমাধ্যমকে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ইউটি/টিএ




মন্তব্য করুন