© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা

শেয়ার করুন:
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ এএম | ০৭ মার্চ, ২০২৬
বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।

শনিবার সকাল ৯টা ৫৯ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৩৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২০২ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা।

এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ১৮৯ স্কোরে উঠে আসা শহরটির বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৮২ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমাণ্ডু ১৭৫ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। এই দুই শহরের বাতাসও ‘অবস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন