© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

শেয়ার করুন:
৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫ এ মনোনয়ন স্থগিত থাকা প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, এসব প্রার্থীকে আগামী ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে বিএমডিসির সনদ সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে পিএসসি।
সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের জন্য আগামী ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম (https://forms.gl/bneGrkeCets3DLn97) অবশ্যই পূরণ করতে হবে।

পিএসসি জানায়, যেসব প্রার্থী ইতোমধ্যে বিএমডিসি সনদের হার্ডকপি কমিশনে জমা দিয়েছেন, তাদেরও বাধ্যতামূলকভাবে ওই গুগল ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩১ মার্চের পর স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এবি/টিএ

মন্তব্য করুন