© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪

শেয়ার করুন:
‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
‎‎ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে এক শিশুকে হেফাজতে রাখা হয়েছে।
‎শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।
‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, সকালে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

এমআই/টিকে 

মন্তব্য করুন