সিএমপির বিশেষ অভিযানে এক দিনে ৪৬ জনকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ ছিনতাইকারীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম নগরে চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’ এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারী ৩০ জন, মাদক কারবারি ৩ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৮ জন কোতোয়ালি থানা এলাকা থেকে এবং হালিশহর থানা এলাকা থেকে চার ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। ডবলমুরিং থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমকে/টিকে