© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধে প্রথমে জড়িত না হওয়ায় ব্রিটিশদের ওপর ট্রাম্পের ক্ষোভ / যুক্তরাজ্য রণতরী পাঠাচ্ছে, কিন্তু এখন আর দরকার নেই, তবে আমরা মনে রাখব

শেয়ার করুন:
যুক্তরাজ্য রণতরী পাঠাচ্ছে, কিন্তু এখন আর দরকার নেই, তবে আমরা মনে রাখব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ এএম | ০৮ মার্চ, ২০২৬
ইরানে হামলা চালানোর শুরুতে যুক্তরাজ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না হওয়ায় দেশটির ওপর ক্ষোভ ঝেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তারা ইরানে যুদ্ধে জয় পাচ্ছেন, আর এখন যুক্তরাজ্য রণতরী পাঠাচ্ছে। কিন্তু তাদের এখন আর এ সহায়তার দরকার নেই। কিন্তু যুক্তরাজ্য যে প্রথম থেকে যুদ্ধে জড়ায়নি বা তাদের সহায়তা করেনি, সে বিষয়টি মনে রাখা হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাজ্য আমাদের এক সময়ের অসাধারণ মিত্র, সম্ভবত সবচেয়ে অসাধারণ, অবশেষে মধ্যপ্রাচ্যের দিকে সিরিয়াসলি দেখছে, তারা দুটি রণতরী পাঠাচ্ছে। এটা ঠিক আছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। কিন্তু আপনাদের এসব রণতরী আমাদের আর দরকার নেই— আমরা মনে রাখব। আমাদের সেসব লোকদের দরকার নেই যারা এখন যুদ্ধে যোগ দিচ্ছে। যে যুদ্ধ আমরা ইতিমধ্যে জিতে গেছি।”

গত ২৮ অক্টোবর যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায় তখন বিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানান।

ট্রাম্প পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম সানকে বলেন, “স্টারমার উপকারী নন। আমি কখনো ভাবিনি আমি এটি দেখব। আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখব।”

সূত্র: বিবিসি

টিজে/টিএ 

মন্তব্য করুন