© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ পিএম | ০৮ মার্চ, ২০২৬
এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষিতে জ্বালানি সংকট ইস্যুতে রোববার (৮ মার্চ) এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে।

তিনি জানান, সাভারে জাতীয় স্মৃতিসৌধে সরকারি ও বিরোধী দলীয় নেতাদের নিরাপত্তা দিতে সার্বিক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদের আগে যেন সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমআর/টিকে 

মন্তব্য করুন