© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিল কুয়েত

শেয়ার করুন:
ইরানি হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিল কুয়েত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৩ পিএম | ০৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিল কুয়েত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার জেরে কুয়েতের জাতীয় তেল কোম্পানি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। রবিবারও তারা ‘একঝাঁক শত্রুপক্ষীয় ড্রোনের’ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যেগুলো দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েত সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’

ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও রবিবার নতুন করে হামলার খবর দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমআর/টিকে 

মন্তব্য করুন