© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা‍য় আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের অস্থিরতা‍য় আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ০৮ মার্চ, ২০২৬
মার্চ মাসের জন্য নির্ধারণ করা হয়েছে জেট ফুয়েলের দাম। গত মাসের তুলনায় ১৭ টাকা ২৯ পয়সা বাড়িয়ে প্রতি লিটার তেলের দাম ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ০.৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারণ করা হয়েছে।

 রোববার (৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ হয়। এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

আরআই/টিএ 

মন্তব্য করুন