© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ দিনের সফরে নিজ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী, গার্ড অব অনার প্রদান

শেয়ার করুন:
২ দিনের সফরে নিজ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী, গার্ড অব অনার প্রদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ০৮ মার্চ, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা কক্সবাজার এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা ভিড় করেন। 

পরে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর। সেখানে সালাহউদ্দিন আহমদকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া জানান, সরকারি এই সফরে সালাহউদ্দিন আহমদ আগামীকাল ৯ মার্চ দুপুর পর্যন্ত কক্সবাজারে অবস্থান করবেন। আজ সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। 

পরদিন বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় সালাহউদ্দিন আহমদ অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন