সোমবার থেকে ঈদ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত
০৭:২১ পিএম | ০৮ মার্চ, ২০২৬
বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি কার্যকর থাকবে। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আইকে/টিএ