© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?

শেয়ার করুন:
ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ এএম | ০৯ মার্চ, ২০২৬
আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমের প্রথম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও প্রাণঘাতী বজ্রপাত দেখতে পাবে দেশবাসী।

আবহাওয়া পূর্বাভাস সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এমন তথ্যই জানিয়েছে। তাদের দেয়া তথ্যমতে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও পশ্চিমা লঘুচাপের দ্বিমুখী প্রভাবে বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্স অঞ্চলে সৃষ্টি হচ্ছে এক ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি। উত্তরের হাওয়ার বিদায়ে দক্ষিণা বাতাসের দাপটে তাপমাত্রা হু হু করে বাড়ছে, যা কালবৈশাখী সৃষ্টির প্রধান কারণ।

এ অবস্থায় আগামী ৯-১১ মার্চ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজশাহী বিভাগে শুরু হয়ে বাংলাদেশের ৮টি বিভাগেই কালবৈশাখী ও শিলাবৃষ্টির বিস্তার ঘটবে।

সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন ​১৫ মার্চ থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় তীব্র প্রাণঘাতী বজ্রপাত এবং শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে। যা ২২ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপন হতে পারে। এ সময় পুরো দেশে বৃষ্টি, কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এ সময়ের মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা, শিলচর, আসাম, মেঘালয়, গোয়াহাটি ও ভুটানে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে।

এছাড়া চট্টগ্রামে ভারি এবং ঢাকা ও ময়মনসিংহে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। আর রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ এবং সমগ্র পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।

টিজে/টিএ 

মন্তব্য করুন