© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

শেয়ার করুন:
আজ থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ এএম | ০৯ মার্চ, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার (৮ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো পত্র নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল (সোমবার) থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং অফিসসমূহ খোলা থাকবে কি না, সে বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন