© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজেদের দেশেরই এক গোষ্ঠীকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবাননের সরকারের

শেয়ার করুন:
নিজেদের দেশেরই এক গোষ্ঠীকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবাননের সরকারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ এএম | ০৯ মার্চ, ২০২৬
লেবাননের সরকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দ্রুত অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন আরব দেশে চালানো হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।

এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেন, লেবানন উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকে ইরানের হামলার তীব্র নিন্দা জানায়।

আরব লিগের এক বৈঠকে দেওয়া বক্তব্যের সারসংক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে তিনি জানান, হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।

এ সময় তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণের প্রেক্ষাপটে হিজবুল্লাহ দেশের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনভাবে কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী আবারও হিজবুল্লাহকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান।

এর আগে, চলতি সপ্তাহে ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান চালানোর পর দক্ষিণ সীমান্তের কিছু অবস্থান থেকে লেবানিজ আর্মড ফোর্স সরে যায় বলে জানা গেছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন