© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

শেয়ার করুন:
মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ এএম | ০৯ মার্চ, ২০২৬
নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৩টার দিকে ইরানের অ্যাসেম্বলি অব একপার্ট মোতজবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে নাম ঘোষণা করে।

বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী মোজতবাকে জ্ঞানী, ন্যায়পরায়ণ, ধার্মিক এবং বিচক্ষণ হিসেবে অভিহিত করেছে। তারা আরও বলেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে।

এরআগে ইসলামিক বিপ্লবী গার্ডও মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে। বিপ্লবী গার্ড সেনাবাহিনীর একটি ইউনিট হলেও; তাদের ইরানের সবক্ষেত্রে আলাদা প্রভাব রয়েছে।

সূত্র: আলজাজিরা
এসএস/টিএ

মন্তব্য করুন