© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইবার স্পেসে প্রতারণার অভিযোগে ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

শেয়ার করুন:
সাইবার স্পেসে প্রতারণার অভিযোগে ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ০৯ মার্চ, ২০২৬
সাইবার স্পেসে জুয়াসহ অনলাইনে প্রতারণার অভিযোগে জড়িত থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে ৫টি হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা প্রদান করেন মর্মে অভিযোগ পাওয়া যায়।

এতদসংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত এস এম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও তদসংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকসমূহে পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে মোট প্রায় এক হাজার ২১২ কোটি টাকা জমা এবং এক হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়।

লেনদেন পর্যালোচনান্তে হিসাবসমূহে সংঘটিত লেনদেনের সাথে সম্পৃক্ত অপরাধ প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রাপাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এসব হিসাবসূমহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।

টিকে/

মন্তব্য করুন