© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দ

শেয়ার করুন:
সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি শাহ কামাল নিজ নামে মোট ১১ কোটি ৬৩ লাখ টাকার সম্পদের মধ্যে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৭৯ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন।

পাশপাশি ১০টি ব্যাংক হিসাবে সন্দেহজনক টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন। এসব কারণে দুর্নীতি ও ঘুষসহ মানিলন্ডারিংয়ে সম্পৃক্ততার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামি একজন আয়করদাতা। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শাহ কামালের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

আরআই/টিকে

মন্তব্য করুন