© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে ড. মনিরুজ্জামান

শেয়ার করুন:
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে ড. মনিরুজ্জামান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ০৯ মার্চ, ২০২৬
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। 

তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।  এ কর্মকর্তা প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


আরআই/টিকে

মন্তব্য করুন