সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি জাহাজ পাঠাতে সরকারের সহায়তা চান শহিদুল আলম
ছবি: সংগৃহীত
০২:৩৩ পিএম | ০৯ মার্চ, ২০২৬
ইসরাইলের গাজা অবরোধের প্রতিবাদে বাংলাদেশি জাহাজ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিতে সরকারের সহায়তা কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোকচিত্রী শহিদুল আলম।
সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে সাক্ষাৎ শেষে শহিদুল আলম জানান, এর আগের ফ্লোটিলার অভিযানে তারেক রহমান সমর্থন দিয়েছিলেন। এবার দৃক ট্রাস্ট এ উদ্যোগ নিয়েছে।
এ মানবাধিকারকর্মী জানান, প্রথমে ২৯ মার্চ তারিখ নির্ধারণ করা হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ১২ এপ্রিল আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সেই তারিখও পরিবর্তন করা হতে পারে।
তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে যোগ দিতে নানা ধারনের আমলাতান্ত্রিক জটিলতা থাকে। এসব ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে সহযোগিতা করতে পারেন, সেই বিষয়ে আলাপ হয়েছে।
এমআর/টিকে