মিরপুরে ১০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট
ছবি: সংগৃহীত
০২:৫০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১০তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১০তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া আটকেপড়া চারজনকে ফায়ার সার্ভিস ভবন থেকে উদ্ধার করেছে।
এসকে/টিকে