© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে আইএমএফের সতর্কবার্তা

শেয়ার করুন:
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে আইএমএফের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ০৯ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে জ্বালানি তেলের। যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে, মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

আইএমএফ প্রধান সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে।
সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জর্জিয়েভা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ‘যদি দীর্ঘায়িত হয়, তবে বৈশ্বিক জ্বালানির দাম, বাজারের মনোভাব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ওপর এর প্রভাব ফেলার স্পষ্ট সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এবং এটি বিশ্বের সব প্রান্তের নীতিনির্ধারকদের কাঁধে নতুন চ্যালেঞ্জ বা দায়িত্ব চাপিয়ে দেবে।’

সূত্র : আল-জাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন