© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেপ্তার ঠেকাতে স্বামীকে জড়িয়ে ধরলেন দ্বিতীয় স্ত্রী, ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
গ্রেপ্তার ঠেকাতে স্বামীকে জড়িয়ে ধরলেন দ্বিতীয় স্ত্রী, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ০৯ মার্চ, ২০২৬
গাজীপুরে দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে ‎গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে। গ্রেফতারের সময় শাহীন মোল্লাকে জড়িয়ে ধরেন স্ত্রী মীম। এসময় তাদের আবেগঘন মুহূর্তের কয়েক মিনিটের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাহীন মোল্লার দ্বিতীয় স্ত্রী মীম পুলিশের হাত থেকে তার স্বামীকে রক্ষার জন্য নানা আকুতি করছেন। স্বামীকে বারবার জড়িয়ে ধরছেন তিনি।

তবে সাবেক কাউন্সিলর শাহীন মোল্লার প্রথম স্ত্রী কিংবা পরিবার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, রোববার ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজী সালামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন