শেরপুরে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ০৯ মার্চ, ২০২৬
শেরপুরে ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে (আমিনুল ইসলাম বাদশা) বহিষ্কার করা হয়েছিল। পরে আপনার করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৮ মার্চ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
ইউটি/টিএ