© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একটি রাজনৈতিক মহল নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
একটি রাজনৈতিক মহল নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ০৯ মার্চ, ২০২৬
দেশে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখার এবং ঘরে আটকে রাখার চেষ্টা করে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি। নির্বাচনী প্রতিশ্রুতিতেও বিএনপি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। ঢাকায় নেমেই যে পরিকল্পনার কথা তিনি বলেছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রীর আশা, বিধ্বস্ত রাষ্ট্র ও ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই পরিস্থিতি ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে। অনুষ্ঠানে দেশজুড়ে এলজিইডির বিভিন্ন প্রকল্প থেকে বাছাই করে নয়জন আত্মনির্ভরশীল নারীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন