© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎ সাশ্রয়ে রাত থেকে শুরু হচ্ছে অভিযান

শেয়ার করুন:
বিদ্যুৎ সাশ্রয়ে রাত থেকে শুরু হচ্ছে অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ০৯ মার্চ, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৯ মার্চ) থেকে প্রতিদিন ইফতারের পর রাত ১১টা পর্যন্ত এলাকাভিত্তিক এই অভিযান পরিচালনা করা হবে।

জানা গেছে, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন এলাকার দায়িত্বে থাকবেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, গুলশান ও হাতিরঝিল এলাকায় দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী। মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব মো. মাছুদুর রহমান।

এছাড়া নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা। বেইলি রোড ও শান্তিনগর এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর।

পুরান ঢাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ। মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর এলাকায় দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান। এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটওয়ারী। আর বনানী ও মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. আবুবক্কর সিদ্দিকী।

ইউটি/টিএ

মন্তব্য করুন