© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে যুদ্ধের কারণে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

শেয়ার করুন:
কুয়েতে যুদ্ধের কারণে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ০৯ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অবস্থানরত বিদেশিদের ভিজিট ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে।

কুয়েতে অবস্থিত অ্যাম্ব্যাসি অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, কুয়েতের লেবার উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব বিদেশি নাগরিক ভিজিট ভিসায় কুয়েতে অবস্থান করছেন বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ভিসা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানো হবে। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের রেসিডেন্সি বিভাগে গিয়ে আলাদা কোনো আবেদন করার প্রয়োজন হবে না।

এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই বাড়তি সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কুয়েতের ইকামাধারী যেসব প্রবাসী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফিরতে পারেননি, তাদের ক্ষেত্রেও অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা তিন মাস পর্যন্ত বাড়ানো হবে। এ সুবিধাটিও ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী সময়মতো ফিরতে না পারায় তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির হিসাবের সঙ্গে এই বাড়তি অনুপস্থিতির সময়সীমা যুক্ত হবে না।

কুয়েতে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আইকে/টিএ

মন্তব্য করুন