নেপালে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
নেপালে শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে গত ৫ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনকে নেপালের জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক চেতনা এবং প্রাতিষ্ঠানিক শক্তির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। শান্তিপূর্ণ এ নির্বাচন আয়োজনকে নেপালের গণতান্ত্রিক ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন।
আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে এমনটা প্রত্যাশা জানিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’
উল্লেখ্য, গত ৫ মার্চ নেপালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এসএন