ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯২ মামলা
ছবি: সংগৃহীত
১২:৪১ এএম | ১০ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গতকাল রবিবার ১০৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬০টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসএস/টিএ